মালদা

মালদা শহরের বাঁশবাড়ি সাংস্কৃতিক মঞ্চের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান

মালদা জেলার অন্তর্গত বাঁশবাড়ি সাংস্কৃতিক মঞ্চের পরিচালনায় এবারও একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুই দিন ধরে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ইংরেজবাজারের প্রায় ৬৫০ জন ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করে। এখানে অঙ্কন, নৃত্য, আবৃতি, গল্পপাঠ, রবীন্দ্র সঙ্গীত ও নজরুল গীতি এই সমস্ত বিষয়ের উপর প্রতিযোগিতা হয়। তাদের মধ্যে প্রায় ৩৫০ জন ছাত্র ছাত্রী অঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। সাংস্কৃতিক মঞ্চের এক সদস্য জানান, আজ কাল নিত্য নতুন গানের বাহারে রবীন্দ্র সঙ্গীত ও নজরুল গীতি প্রায় হাড়িয়ে যাচ্ছে। তাই সেই কথা মাথায় রেখে আগামী দিনেও যেন সকলে রবীন্দ্র সঙ্গীত ও নজরুল গীতি পছন্দ করে ও মনে রাখে। তার জন্যই প্রতি বছর এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি আয়োজন করেন বাঁশবাড়ি সাংস্কৃতিক মঞ্চের সদস্যরা বলে জানান ওই মঞ্চের এক সদস্য মৃনাল কান্তি ঘোষ। এই অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় জয়ী দের পুরুস্কার দেওয়া হয় বাঁশবাড়ি সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে।